মানব ধর্ম্ম প্রচারক সংঘ

ওঁ তৎ সৎ

শ্রীমদ্ভগবদগীতার বাণী অনুসারে মানব জাতীর আধ্যাত্মিক উন্নতি সাধনে নিবেদিত

সংগঠন পরিচিতি

প্রাণাচার্য্য মহাযোগী শ্রীমৎ স্বামী ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজের মতাদর্শে প্রতিষ্ঠিত

ভগবান পরমপুরুষ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ-নিঃসৃত শ্রীমদ্ভগবদগীতার বাণী মানব জাতীর কল্যাণ উদ্দেশ্যে প্রাণাচার্য্য মহাযোগী শ্রীমৎ স্বামী ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজ যে নির্দেশনা দিয়ে গিয়াছেন, মানব জাতীর মধ্যে তা প্রতিফলন করার জন্য এই সংঘের যাত্রা শুরু হয়।

০৯/০৪/১৯৭৯ সালে “মানব ধর্ম্ম প্রচারক সংঘ” নামে একটি ধর্মীয় আধ্যাত্ম ক্রিয়ার সংগঠনের উৎপত্তি ঘটে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২০টিরও অধিক শাখা সহজাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে।

“এই যোগ সাধনার প্রণালী কোন বিশেষ জাতি, গোষ্ঠী, দেশ, ভাষা কিংবা ধর্মমত ভেদে ভিন্নরূপ নহে — এই যোগ সাধনা প্রণালী সকলের জন্য একই প্রকার।”

— শ্রীমৎ স্বামী ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজ